বছর আঠেরো হলো গুরু শিষ্যার সাংগীতিক সম্পর্ক সাথে এই বিজয়ার মিষ্টিমুখ গুরুজী এবং মা কে। আমাদের অত্যন্ত স্নেহের এবং আদরের ভালোবাসার কন্যাসমা শিষ্যা সুস্মিতা, দীর্ঘ দিন সাঙ্গীতিক পরিমণ্ডলে গুরু আখড়ায় বড়ো হওয়া একটি মেয়ে যে আমাদের পরম্পরা কে বহন করে নিয়ে চলেছে এবং সঙ্গীত কে যাপন করেছে সে। এই দীর্ঘ পথ চলায় সমস্ত বাঁধা বিঘ্নকে উপেক্ষা করে একদিনের জন্যও সে অনুপস্থিত হয়নি। দেখতে দেখতে অনেকটা বড়ো হয়ে গেলি, কতো ছোট্ট থেকে এই গুরু গৃহে তোর আসা যাওয়া। তুই সব সময় সুস্থ থাক, জীবন সুখের হোক, জগত জননী মায়ের আশীর্বাদ তোর উপর বর্ষিত হোক এটাই আমাদের প্রার্থনা। - গুরু কৃপা ।। আদর...আদর...আদর।। - গুরুজী ও মা ❤️❤️
0 Comments